‘র’ প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান
- আপডেট সময় ০৪:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 16
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় তাহলে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তিনি সাকিব আল হাসানকে বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা যদি ফিরতে চান, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। উপদেষ্টা আরও বলেন, জ্বালানি খাত একক কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে না। বেসরকারি খাতে দেয়ার জন্য নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এসব কথা বলেন।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর, অনেকটাই নিশ্চিত হয়ে যায় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি। তাছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে কি রকম হবে এ বিষয়েও আভাস দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান একই কথা বলেন। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চায় তাহলে অবশ্যই দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে।
জাহেদ উর রহমান কথা বলেন, পলাতক শেখ হাসিনা সহ দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরে আসার বিষয়ে। তাছাড়া জ্বালানিখাত বেসরকারিকরণের বিষয়ে যে সব নেতিবাচক মন্তব্য হচ্ছে সেসব বিষয়েও।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে ভারতের ‘র’ প্রধানের সফরের বিষয়টি নিয়মিত কার্যক্রমের একটি অংশ। দুই দেশের মাঝে সুসম্পর্ক তৈরি করার লক্ষ্যে মূলত এ ধরনের সফর হয়ে থাকে।



















