ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :

এসএসসি ও সমমানের ফল আজ, যেভাবে দেখা যাবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 83

ছবি সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল ঘোষণা করবেন। এরপর পরীক্ষার্থীরা এসএমএস ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।

ফল ঘোষণার পর সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইটেও ফল দেখা যাবে।

আরও পড়ুন  শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

ফল জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এছাড়া eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে বোর্ড অনুযায়ী নির্ধারিত ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSCBOARDROLLYEAR, মাদরাসা বোর্ডের জন্য SSCMADROLLYEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য SSCTECROLLYEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এসএসসি ও সমমানের ফল আজ, যেভাবে দেখা যাবে

আপডেট সময় ০৯:১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল ঘোষণা করবেন। এরপর পরীক্ষার্থীরা এসএমএস ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।

ফল ঘোষণার পর সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইটেও ফল দেখা যাবে।

আরও পড়ুন  আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন, ৪৫ দিনের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া