ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইউরোপজুড়ে শুকিয়ে যাচ্ছে নদী, জ্বালানি ও বাণিজ্যে বাড়ছে সংকট দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা চিঠির জবাবে সাক্ষাৎ, ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম উপহার প্রধানমন্ত্রীর সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

১১ দলীয় জোটের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এবং নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

১১ দলীয় ঐক্য জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ‎নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে বিভিন্ন কাজ নিয়ে সচিবালয়ে আসা সাধারণ মানুষকে। প্রয়োজনীয় কাজ নিয়ে আসা মানুষকে সচিবালয়ের গেটে ভিড় করতেও দেখা যায়।

তাছাড়া এর আগে বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য জোট। জ্বালানি তেল ও গ্যাস সংকট,অতিরিক্ত বিদ্যুৎ বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি সচিবালয়ের কাছাকাছি আসলে পরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়।

সচিবালয় ঘেরাও ‎কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা সচিবালের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশের বাধার মুখে আটকা পড়েন।

নিউজটি শেয়ার করুন

সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৫:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬