ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইউরোপজুড়ে শুকিয়ে যাচ্ছে নদী, জ্বালানি ও বাণিজ্যে বাড়ছে সংকট দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা চিঠির জবাবে সাক্ষাৎ, ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম উপহার প্রধানমন্ত্রীর সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং ধাপে ধাপে যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করবে কমিশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আরও পড়ুন  রাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান অনুসারেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটার তালিকা সংগ্রহ এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত

আপডেট সময় ০৩:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং ধাপে ধাপে যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করবে কমিশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আরও পড়ুন  প্রার্থিতা ফিরে পেলেন ২০৪ জন ও বাতিল ৬৪, চতুর্থ দিন পর্যন্ত আপিল শুনানির