ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত, নিহত ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ, যদিও এ বিষয়ে কিয়েভ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় ক্রাসনোদার অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের সৈকতে এ ঘটনা ঘটে। ওই সময় সৈকত ও সমুদ্রে বিপুলসংখ্যক পর্যটক অবস্থান করছিলেন।

আরও পড়ুন  খারকিভে রাশিয়ার ড্রোন হামলা: আহত অন্তত ৭ জন, বিধ্বস্ত একাধিক ভবন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন পাহাড়ঘেঁষা এলাকা দিয়ে দ্রুতগতিতে উড়ে এসে সৈকতের ওপর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এটি বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা এবং এ ঘটনার জন্য ইউক্রেন দায়ী।

তবে ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

ড্রোনটির মূল লক্ষ্যবস্তু কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

অন্যদিকে, রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে, বিস্ফোরণের আগে মেশিনগানের গুলির মতো শব্দ শোনা যায়। এতে ধারণা করা হচ্ছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত, নিহত ৭

আপডেট সময় ১২:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ, যদিও এ বিষয়ে কিয়েভ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় ক্রাসনোদার অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের সৈকতে এ ঘটনা ঘটে। ওই সময় সৈকত ও সমুদ্রে বিপুলসংখ্যক পর্যটক অবস্থান করছিলেন।

আরও পড়ুন  ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: বাড়ি-গাড়িতে আগুন