ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম :
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের স্পাইডারম্যানের নতুন রেকর্ড মরক্কো থেকে সেউতায় ঢোকার চেষ্টায় ৩৪ অভিবাসীর মৃ/ত্যু ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: ফখরুল আবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশিদের ভিসা বাড়াতে তাগিদ ভারতের সংসদীয় কমিটির জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—বরিশালে তথ্যমন্ত্রীর জামায়াত নিষিদ্ধের ৩ দিনের মাথায় হাসিনার পতন: শফিকুর নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে শিক্ষকের ৬ মাসের জেল ও সাময়িক বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি (বদলি) পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন গত মঙ্গলবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা

জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে জারিকারক পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্য একজন পরীক্ষার্থীর পরিবর্তে অংশ নেওয়ার সময় ঢাকায় আটক হন জুয়েল রানা। পরে ঢাকার বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের সংক্ষিপ্ত বিচার আদালত (লালবাগ বিভাগ, ডিএমপি) তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালাম জানান, জুয়েল রানা ২০ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের কাছ থেকে তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন। তবে ছুটি শেষে তিনি কর্মস্থলে যোগ দেননি।

এ ঘটনায় গত সোমবার (১৪ জুলাই) তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। কিন্তু ওই নোটিশেরও কোনো জবাব দেননি তিনি।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ভরযোগ্য সূত্রে জানতে পারে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিনি আটক হয়ে কারাগারে আছেন। কারামুক্তির পর উপজেলা শিক্ষা অফিসে যোগদান করতে গেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে শিক্ষকের ৬ মাসের জেল ও সাময়িক বরখাস্ত

আপডেট সময় ১২:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি (বদলি) পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন গত মঙ্গলবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন  নির্বাচিত সরকার পেলো দেশ