ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কারাগারের নিরাপত্তায় এআই ক্যামেরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

কারাগারের ভেতর থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে দেশের কয়েকটি কারাগারে এআই প্রযুক্তিসংবলিত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে ‘কাইল্লা পলাশ’ হত্যাকাণ্ড এবং কারাগার থেকে অপরাধ পরিচালনার অভিযোগের পর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  কারাগারে নিরাপত্তা ও মানবাধিকার একসঙ্গে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া কাইল্লা পলাশকে হত্যার পরিকল্পনা কারাগারে বসেই করা হয়েছিল বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। এ ছাড়া কারাগার থেকে মোবাইল ফোনে চাঁদাবাজি, দখল নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে।

কারা সূত্র জানায়, প্রথম ধাপে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগারে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও এ প্রযুক্তি স্থাপনের কাজ চলছে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, আগে কোনো ঘটনা ঘটার পর তদন্ত করে কারণ ও দায়ীদের শনাক্ত করার চেষ্টা করা হতো। এখন এআই প্রযুক্তির মাধ্যমে আগেই সতর্ক সংকেত পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়।

তিনি জানান, এআই ক্যামেরা কারাগারের ভেতরে মাদক, অস্ত্র বা নিষিদ্ধ কোনো সামগ্রী শনাক্ত করতে পারবে। কোনো বন্দি পালানোর চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক সংকেত দেবে। পাশাপাশি অপরাধ পরিকল্পনার ক্ষেত্রে নির্দিষ্ট শব্দ শনাক্ত করেও কর্তৃপক্ষকে সতর্ক করবে।

কারাগারের ভেতরে অবৈধ মোবাইল ব্যবহার ঠেকাতে জ্যামার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

শুধু বন্দি নয়, কারারক্ষীদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করবে এই এআই ব্যবস্থা। দায়িত্বে অবহেলা, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা বা ঘুমিয়ে পড়ার মতো বিষয় শনাক্ত হলে তা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

কারাগারের নিরাপত্তায় এআই ক্যামেরা

আপডেট সময় ১২:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কারাগারের ভেতর থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে দেশের কয়েকটি কারাগারে এআই প্রযুক্তিসংবলিত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে ‘কাইল্লা পলাশ’ হত্যাকাণ্ড এবং কারাগার থেকে অপরাধ পরিচালনার অভিযোগের পর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তায় জাপানের সহায়তা, প্রদান করবে পাঁচ টহল নৌযান