ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফেনীতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 71

ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারহানা আক্তার প্রিয়া (১৬) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও কিছু আলামত জব্দ করা হয়েছে। তবে সেগুলোর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা গেটসংলগ্ন কাদের টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসায় স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদা আক্তার তিমুর গৃহকর্মী হিসেবে কাজ করতেন প্রিয়া।

আরও পড়ুন  নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর: গ্রেপ্তার এমপির জামাতা

নিহত প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলাম ও ফারজানা আক্তারের মেয়ে। পারিবারিক সমস্যার কারণে প্রায় তিন বছর আগে তাকে ওই বাসায় কাজের জন্য রাখা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্কুল থেকে ফিরে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান গৃহকর্ত্রী। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় প্রিয়ার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ধাতব ‘লাভ’ আকৃতির একটি বস্তু এবং ডায়েরির একটি পাতায় ইংরেজি অক্ষরে ‘K+P’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে এসব আলামতের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।

গৃহকর্ত্রী জাহেদা আক্তার তিমু দাবি করেন, সকালে স্কুলে যাওয়ার আগে তিনি প্রিয়াকে ভাত রান্না করে খেয়ে নিতে বলেছিলেন। তার ভাষ্য, প্রিয়াকে পরিবারের সদস্যের মতোই দেখাশোনা করা হতো।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ফেনীর পরশুরামে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারহানা আক্তার প্রিয়া (১৬) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও কিছু আলামত জব্দ করা হয়েছে। তবে সেগুলোর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা গেটসংলগ্ন কাদের টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসায় স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদা আক্তার তিমুর গৃহকর্মী হিসেবে কাজ করতেন প্রিয়া।

আরও পড়ুন  আইজিপির আহ্বান: পুলিশের ওপর আক্রমণ না করে সহযোগিতা করুন