ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে মধ্যরাতে ভিডিও বার্তায় যা জানালেন মোদি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই মধ্যরাতে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে শুক্রবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

এদিন প্রশ্নফাঁস ও শিক্ষার্থী আন্দোলন নিয়ে এটি ছিল মোদির দ্বিতীয় বক্তব্য। এর আগে তিনি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন।

ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে দ্রুত প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল এবং বৃহস্পতিবার রাতে সেই প্রস্তাব অনুমোদন হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী সোমবার সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হলে সংশ্লিষ্ট বিল দ্রুত পাসের উদ্যোগ নেওয়া হবে।

মোদির ঘোষণার প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

এদিকে বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ কুমার গাঙ্গোয়ার। এছাড়া টি. কে. অনিল কুমারকে স্কুল শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত, সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, বেকারত্ব নিরসন এবং সিবিএসইর মূল্যায়ন পদ্ধতির কথিত অনিয়ম তদন্তের দাবি জানিয়ে আসছেন।

উল্লেখ্য, গত ৬ জুন শুরু হওয়া এই আন্দোলন ২৮ জুন নতুন মাত্রা পায়, যখন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন। বৃহস্পতিবারও যন্তর মন্তরে শত শত বিক্ষোভকারী, বিশেষ করে তরুণ-তরুণীরা, কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে মধ্যরাতে ভিডিও বার্তায় যা জানালেন মোদি

আপডেট সময় ১০:৩০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই মধ্যরাতে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে শুক্রবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প