মোদির আশ্বাসেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় তেলাপোকার দল
- আপডেট সময় ০২:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 17
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যে প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ঘোষণার পরও ককরোচ জনতা পার্টি (সিজেপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে।
বৃহস্পতিবার, ২৩ জুলাই সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
মোদি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
তবে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরও আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরে আসেননি। এনডিটিভির বরাতে জানা গেছে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে এবং এ দাবিতে তারা অনড় রয়েছে।






















