ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

চিকিৎসা শেষে ফের কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 68

ছবি: সংগৃহীত

কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দীপু মনিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  কারাগারে সন্তান জন্ম, হাসপাতালে চিকিৎসাধীন মা–শিশু

দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডা. দীপু মনিও রয়েছেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

চিকিৎসা শেষে ফের কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

আপডেট সময় ০৫:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দীপু মনিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ১৬৮ বিডিআর সদস্য 