ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 71

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা ‘স্ট্যান্টবাজি’। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে নিজ মামলার বিচার মোকাবিলা করুন—এটাই প্রত্যাশা।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।’

আরও পড়ুন  'শেখ হাসিনার এ বিচার প্রতিশোধ নয়, ভবিষ্যতের প্রতিজ্ঞা’: চিফ প্রসিকিউটর

তিনি আরও জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়া জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানান তিনি। এসব মামলায় শাহজাহান খান, আমির হোসেন আমু ও বিচারপতি মানিকের নাম রয়েছে। তদন্ত প্রতিবেদনগুলো যাচাই-বাছাই শেষে দ্রুত ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০২:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা ‘স্ট্যান্টবাজি’। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে নিজ মামলার বিচার মোকাবিলা করুন—এটাই প্রত্যাশা।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।’

আরও পড়ুন  পৃথক হত্যা মামলায় ৭ জন রিমান্ডে, তালিকায় আনিসুল, সালমান, শমসের ও পলক