ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
লোডশেডিং ব্যবস্থাপনা ছাড়া আপাতত উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্নে প্রধানমন্ত্রীর সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন ভুয়া সংবাদের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে আরাগচি আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী আসাদুজ্জামান ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রংপুরে মেডিকেল শিক্ষার্থী রিমান্ডে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 63

ছবি: সংগৃহীত

রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৮ জুন) রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রবিবার অভিযুক্ত সাকিনকে আদালতে হাজির করা হলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মুহাম্মদ রাশেদ হোসাইন একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মোবাইল ফোনের তথ্য-উপাত্ত ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে আদালতে রিমান্ডের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন  নারী অধিকার রক্ষায় নতুন করে কমিশন পুনর্গঠনের দাবি

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জুন রাত সাড়ে ৩টার দিকে নুজশাত জাহানের সঙ্গে অভিযুক্ত সাকিনের ৫০ মিনিট ১২ সেকেন্ড মোবাইল ফোনে কথা হয়। এছাড়া, গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার ফোনালাপ এবং বার্তা আদান-প্রদান হয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযুক্তের আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল বলেন, সাকিনের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করেছেন। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।

উল্লেখ্য, সোমবার (২২ জুন) বিকেলে রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যু হয়। এ ঘটনার পর মঙ্গলবার (২৩ জুন) নুজশাতের বাবা নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী এবং নুজশাতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রংপুরে মেডিকেল শিক্ষার্থী রিমান্ডে

আপডেট সময় ০৬:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৮ জুন) রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রবিবার অভিযুক্ত সাকিনকে আদালতে হাজির করা হলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মুহাম্মদ রাশেদ হোসাইন একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মোবাইল ফোনের তথ্য-উপাত্ত ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে আদালতে রিমান্ডের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন  পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ঢাকা কলেজ শিক্ষার্থীরা