০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান

অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 230

ছবি সংগৃহীত

বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারা আনিসা অবশেষে শনিবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অসুস্থ মায়ের জন্য প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় তিনি পরীক্ষায় বসতে পারেননি।

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার দাবিও ওঠে।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, আনিসার পরিবারের খোঁজ নিতে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে বাসায় পাঠানো হয়। তিনি বলেন, “আনিসার মা এখন সুস্থ। আনিসা কাল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।”

বাংলা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়া হবে কি না, তা এখনো বিবেচনাধীন। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আনিসার পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছালে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এরপর কেন্দ্রে কান্নায় ভেঙে পড়েন তিনি।

গতকাল শনিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা

আপডেট সময় ০৪:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫