ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

কোতয়ালীতে স্বর্ণ ছিনতাই: ৯২৮ গ্রাম উদ্ধার, ছয়জন গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 486

ছবি: সংগৃহীত

রাজধানীর কোতয়ালী থানাধীন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। অভিযানে ৯২৮ গ্রাম স্বর্ণসহ মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিধান চন্দ্র বিশ্বাস, সবুজ হাওলাদার, আল আমিন খান, তরিকুল ইসলাম, শফিকুল রহমান চুন্নু ও আজিম উদ্দিন। তাদের রাজধানীসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

আরও পড়ুন  ঢাকাজুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার পাঁচ শতাধিক

ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৪ রাতে স্বর্ণ ব্যবসায়ী প্রদেশ বাবুর কর্মচারী রাজীব দাস এক কেজি স্বর্ণ সরবরাহের উদ্দেশ্যে রওনা দেন। আদালত ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে স্বর্ণ ছিনিয়ে নেয় এবং তাকে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ২৮ নভেম্বর কোতয়ালী থানায় মামলা হলে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করে ২৯ ও ৩০ জানুয়ারি ধারাবাহিক অভিযান চালানো হয়। প্রথমে পটুয়াখালীর বাউফল থেকে চক্রের মূলহোতা বিধান বিশ্বাসকে ৫৮০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কালিপদ নামে এক ব্যক্তি স্বর্ণ পরিবহনের তথ্য চক্রের কাছে পৌঁছে দেয়। এরপর সংঘবদ্ধ দলটি পরিকল্পিতভাবে রাজীব দাসকে আক্রমণ করে এবং স্বর্ণ ছিনিয়ে নেয়।

ডিবি জানিয়েছে, ছিনতাই চক্রের আরও সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

কোতয়ালীতে স্বর্ণ ছিনতাই: ৯২৮ গ্রাম উদ্ধার, ছয়জন গ্রেফতার

আপডেট সময় ০৫:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর কোতয়ালী থানাধীন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। অভিযানে ৯২৮ গ্রাম স্বর্ণসহ মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিধান চন্দ্র বিশ্বাস, সবুজ হাওলাদার, আল আমিন খান, তরিকুল ইসলাম, শফিকুল রহমান চুন্নু ও আজিম উদ্দিন। তাদের রাজধানীসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার