ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

দেশে ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 80

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশের সমান।
একই সঙ্গে নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারে মাদক-সংক্রান্ত সমস্যা আরও জটিল হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় পর্যায়ের এক গবেষণায় দেশে মাদক ব্যবহারকারীর এ চিত্র উঠে এসেছে।
তিনি জানান, নতুন ধরনের মাদকের আবির্ভাবের কারণে মাদকের অপব্যবহারজনিত সংকট আরও গভীর হয়েছে এবং বিপুল সংখ্যক তরুণ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মজনু গ্রেপ্তার

তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা আরও উন্নত ও সহজলভ্য করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত সরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ তিনটি বিভাগীয় নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঢাকার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনও পর্যাপ্ত নয়। এ কারণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বেসরকারি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে চিকিৎসা ও মানবসেবার মান উন্নয়নে সরকার আর্থিক সহায়তা প্রদান করছে।

অনুষ্ঠানে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এই অনুদান চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশে ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬