ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের স্লোভাকিয়া—মধ্য ইউরোপের পাহাড়, ইতিহাস ও আধুনিক অগ্রগতির দেশ মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে উদ্ধার ৫০ আটক ৯ ‘পাচারকারী’ সাভারে তিন পোশাক কারখানায় ছাঁটাই, কর্মহীন প্রায় ১৯’শ শ্রমিক উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ সদস্য আইসিইউতে চারদিকে মেঘ, তবুও কমছে না গরম; অস্বস্তিতে ঢাকাবাসী রোববার থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন ১৫ বছর বয়সেই ভারত দলে সূর্যবংশী, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক আইয়ার ইজরায়েলি নিষেধাজ্ঞা:আল-আকসায় জুমার ৬৫ হাজার মুসল্লি

১৫ বছর বয়সেই ভারত দলে সূর্যবংশী, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক আইয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন এনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে, মাত্র ১৫ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন আলোচিত তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।

এর মাধ্যমে অনেকদিনের জল্পনার অবসান ঘটল। ২০২৩ সালের পর প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন আইয়ার। শুধু ফিরেই নয়, তাকে দলের নেতৃত্বও দেওয়া হয়েছে। ফলে গত বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব শুধু নেতৃত্বই হারাননি, এবারের দল থেকেও বাদ পড়েছেন।

২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি। একইসঙ্গে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্যও দল ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি। আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় আসা এই কিশোর ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে নির্বাচকদের নজর কাড়েন। আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সিরিজে অভিষেক হলে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন তিনি।

দলে আরও জায়গা পেয়েছেন নীতীশ কুমার, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব। তবে বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদীপ যাদব। এছাড়া হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, যদিও বুমরাকে এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে।

বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমারের বাদ পড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটাঙ্গনে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্সও করতে পারেননি তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ২৪২ রান এবং ২০২৬ আইপিএলে মাত্র ২৭০ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

অন্যদিকে, আইয়ারের নেতৃত্বগুণ নিয়ে কোনো প্রশ্ন নেই। তার অধিনায়কত্বে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জিতেছিল। এছাড়া দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেছিলেন তিনি। ব্যাট হাতেও রয়েছেন দারুণ ছন্দে। আইপিএল ২০২৫-এ ৬০৪ এবং ২০২৬ মৌসুমে ৪৯৮ রান করে নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

নতুন নেতৃত্ব ও তরুণ প্রতিভার সমন্বয়ে ভারতীয় টি-টোয়েন্টি দল এখন নতুন এক অধ্যায়ের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

১৫ বছর বয়সেই ভারত দলে সূর্যবংশী, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক আইয়ার

আপডেট সময় ০৩:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬