ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

নবাবগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০৭:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 158

ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কোরবানির ঈদের দিন আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দীর্ঘ সাতদিন পর নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নিকড়া চক এলাকার আড়িয়াল বিলের একটি ডাঙার পূর্ব পাশের একটি জমির অল্প পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নারায়ণ উপজেলার বড় বকসনগর চৌরাহাটি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন থাই গ্লাস ও কাঠমিস্ত্রী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ছয়মাস ধরে রাজধানীর বসুন্ধরা এলাকায় থাই গ্লাস ও কাঠমিস্ত্রীর কাজ করছিলেন নারায়ণ। গত মে মাসের ২৬ তারিখ তিনি নবাবগঞ্জের নিজ বাড়িতে আসেন। এরপর কোরবানির ঈদের দিন সকালে বড় বক্সনগর গ্রামের জগদীশ সরকারের (৪৭) সঙ্গে নিকড়ার আড়িয়াল বিলে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ নিখোঁজ হন। এরপর স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার কোনো সন্ধান পাননি।

স্বামী নিখোঁজ হওয়ার পরের দিন শুক্রবার নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নারায়ণের স্ত্রী চম্পা রাণী সরকার। তবে নিখোঁজের পেছনে অনাকাঙ্ক্ষিত ঘটনার সন্দেহ দেখা দিলে, এর দুইদিন পর রবিবার স্বামীকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করার অভিযোগ এনে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন তিনি। মামলার পর থেকেই পুলিশ ও স্বজনরা আড়িয়াল বিলসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালাচ্ছিলেন।

আরও পড়ুন  মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা ওই এলাকায় নারায়ণের অর্ধগলিত লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আবু হানিফ জানান, নিহতের স্ত্রী যেদিন থানায় অপহরণের এজাহার দিয়েছিলেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে সেদিন রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে অলরেডি তাদের একদিনের রিমান্ডেও আনা হয়েছে। এই নির্মম ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা উদঘাটনে পুলিশের তদন্ত জোরদারভাবে চলছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কোরবানির ঈদের দিন আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দীর্ঘ সাতদিন পর নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নিকড়া চক এলাকার আড়িয়াল বিলের একটি ডাঙার পূর্ব পাশের একটি জমির অল্প পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নারায়ণ উপজেলার বড় বকসনগর চৌরাহাটি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন থাই গ্লাস ও কাঠমিস্ত্রী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ছয়মাস ধরে রাজধানীর বসুন্ধরা এলাকায় থাই গ্লাস ও কাঠমিস্ত্রীর কাজ করছিলেন নারায়ণ। গত মে মাসের ২৬ তারিখ তিনি নবাবগঞ্জের নিজ বাড়িতে আসেন। এরপর কোরবানির ঈদের দিন সকালে বড় বক্সনগর গ্রামের জগদীশ সরকারের (৪৭) সঙ্গে নিকড়ার আড়িয়াল বিলে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ নিখোঁজ হন। এরপর স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার কোনো সন্ধান পাননি।

স্বামী নিখোঁজ হওয়ার পরের দিন শুক্রবার নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নারায়ণের স্ত্রী চম্পা রাণী সরকার। তবে নিখোঁজের পেছনে অনাকাঙ্ক্ষিত ঘটনার সন্দেহ দেখা দিলে, এর দুইদিন পর রবিবার স্বামীকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করার অভিযোগ এনে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন তিনি। মামলার পর থেকেই পুলিশ ও স্বজনরা আড়িয়াল বিলসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালাচ্ছিলেন।

আরও পড়ুন  জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১