ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার (৩ জুন) দুলা মিয়া (৪৫) নামে একজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মাহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি একসঙ্গে বিষাক্ত ও মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করেন। এর কিছুক্ষণ পর থেকেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং নিজ নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন।

বিষাক্ত এই মদপানের জেরে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে হুজুর আলী (৪৫), সাজু মিয়া (৫৫), এরশাদ আলী (৪০) এবং সর্বশেষ বুধবার দুলা মিয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন  দৌলতদিয়া ফেরিঘাটে আবার বাস নদীতে

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার জানান, পুরো ঘটনাটি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল অনুসরণ করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ল্যাব পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে। তিনি আরও জানান, এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এবং অবৈধ ও ঝুঁকিপূর্ণ মাদকজাতীয় পানীয় সেবনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করতে এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে মাত্র কয়েকদিনের ব্যবধানে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় অবৈধ উপায়ে মেয়াদোত্তীর্ণ মদ সরবরাহকারী ও বিক্রেতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের প্রাণহানি

আপডেট সময় ১২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার (৩ জুন) দুলা মিয়া (৪৫) নামে একজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মাহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি একসঙ্গে বিষাক্ত ও মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করেন। এর কিছুক্ষণ পর থেকেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং নিজ নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন।

বিষাক্ত এই মদপানের জেরে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে হুজুর আলী (৪৫), সাজু মিয়া (৫৫), এরশাদ আলী (৪০) এবং সর্বশেষ বুধবার দুলা মিয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন  নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়ালো, বাস্তুচ্যুত ৩ হাজারের বেশি