ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

‘লাব্বাইক’ ধ্বনিতে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 114

ছবি সংগৃহীত

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর মধ্য দিয়ে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার মিনা। সোমবার ভোর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় সমবেত হতে শুরু করেছেন। এর মাধ্যমে বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান এই ধর্মীয় জমায়েতের আনুষ্ঠানিক সূচনা ঘটল।

ধর্মীয় বিধি অনুযায়ী, সোমবার দিন ও রাতজুড়ে মিনায় অবস্থান করবেন হজযাত্রীরা। এই সময়ে তারা ইবাদত-বন্দেগি ও দোয়ায় মশগুল থাকবেন। মিনায় অবস্থান শেষে মঙ্গলবার (৯ জিলহজ) হজের প্রধান রোকন তথা মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য তারা আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। ইসলামের নিয়ম অনুযায়ী, আরাফার ময়দানে অবস্থান করা হজের অন্যতম প্রধান শর্ত।

আরাফার ময়দানে অবস্থানের পর বুধবার পশু কুরবানির মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে। একই সঙ্গে ওই দিন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করার মাধ্যমে নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নেবেন।

এদিকে মিনা ও আরাফাতসহ পবিত্র স্থানগুলোতে বর্তমানে তীব্র দাবদাহ বিরাজ করছে বলে জানা গেছে। সৌদি আরবের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরাফার ময়দানে অবস্থানের দিন অর্থাৎ মঙ্গলবার ওই অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

তীব্র গরমের মধ্যে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র স্থানগুলোতে রোদ থেকে বাঁচতে বাড়তি শেড নির্মাণ, কৃত্রিম কুয়াশা তৈরির পাখা বা মিস্ট ফ্যান এবং পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও হাজিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম এবং ভ্রাম্যমাণ হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। তীব্র গরমের কারণে অসুস্থতা এড়াতে হজযাত্রীদের সার্বক্ষণিক ছাতা ব্যবহার এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

‘লাব্বাইক’ ধ্বনিতে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

আপডেট সময় ০৪:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬