ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে জেলহাজতে প্রেরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা এবং দলটির যুব সংগঠন ‘যুবশক্তি’র নেতা অয়ন রহমান খানকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার এই দুই নেতাকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবিবার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় রাজনৈতিক সংবাদ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা। প্রাথমিক অবস্থায় পুলিশ তাঁকে আইনগত নিরাপত্তার স্বার্থে নিজেদের হেফাজতে নেয়। তবে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে পুরোনো সুনির্দিষ্ট মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, একই সময়ে যশোর থেকে গ্রেফতার হওয়া যুবশক্তি নেতা অয়ন রহমান খানকেও আইনি প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে ‘গুম’ করা হয়েছে বলে যে তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি স্পষ্ট করেন যে, দেশের প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই অয়নকে আদালতে তোলা হয়েছে এবং ডিবি পুলিশ যখন তাঁকে গ্রেফতার করে, তখন তাঁর বাবা, মা ও বোনকে বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছিল। গ্রেফতারের পর থেকেই তাঁর পরিবার পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাব্বিরুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় ১০:৩৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা এবং দলটির যুব সংগঠন ‘যুবশক্তি’র নেতা অয়ন রহমান খানকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার এই দুই নেতাকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবিবার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করল জামায়াত