ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রামিসা হত্যা: বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 103

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারকার্য বিশেষ আদালতের মাধ্যমে পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার, ২৪ মে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধান আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে বলে জানান মন্ত্রী। এ ঘটনায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন  প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া গেছে। পাশাপাশি ময়নাতদন্ত প্রতিবেদনও হাতে এসেছে। এসব তথ্য একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শনিবার রাতের মধ্যেই শেষ হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চার্জশিট রোববার আদালতে জমা দেওয়া হবে, অথবা ইতোমধ্যে জমা হয়ে থাকতে পারে। আদালতের ছুটির বিষয়েও আলোচনা চলছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি প্রধান বিচারপতি বিবেচনা করছেন এবং বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে।

তিনি জানান, শুধু এ মামলার কার্যক্রম পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় দ্রুত বিচার সম্পন্ন হবে বলে সরকার আশা করছে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কিছু অপসংস্কৃতির প্রভাব সমাজে নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে।

তিনি আরও বলেন, সরকার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সংলাপে আরও বক্তব্য দেন সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যা: বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারকার্য বিশেষ আদালতের মাধ্যমে পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার, ২৪ মে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধান আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে বলে জানান মন্ত্রী। এ ঘটনায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন  তদন্তে ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ: লীগ-সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী