ত্রিশালে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ১০:০০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 75
খাল পুনঃখনন কার্যক্রম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ শনিবার, ২৩ মে ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।
সফরের অংশ হিসেবে দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টায় নজরুল ডাক-বাংলো-এ স্বল্প বিরতি নেবেন তিনি।
বিকেল ৩টায় ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিন দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন তিনি।
এরপর বিকেল ৫টায় নজরুল অডিটোরিয়াম-এ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।


























