ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ২৮ মে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 134

ছবি সংগৃহীত

বাংলাদেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই ধারাবাহিকতায় জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির ওই সভা শেষে সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি সাংবাদিকদের বলেন, দেশের আকাশে ইতিমধ্যেই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার তথ্য পাওয়ার পর ধর্মীয় ও জাতীয় চাঁদ দেখা কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইতিমধ্যেই পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। গত রবিবার (১৭ মে) সৌদির আকাশে চাঁদ দেখা যাওয়ায় সেখানে সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। সেই অনুযায়ী আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশও একই তারিখে অর্থাৎ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ২৮ মে

আপডেট সময় ০৭:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬