ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 118

ছবি সংগৃহীত

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, প্রখ্যাত অভিনেতা, নাট্যকার ও দক্ষ মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। দীর্ঘ ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সংকট থাকায় পরবর্তীতে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতালে ভর্তির পর থেকেই আতাউর রহমানের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সাময়িকভাবে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হলেও রোববার পুনরায় তাঁর অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার রাতে তিনি না- ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন আতাউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের নাট্যচর্চাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। একাধারে অভিনয়, নির্দেশনা ও লেখনীর মাধ্যমে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন।

সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আতাউর রহমান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে দেশের শিল্প ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

আপডেট সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬