ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 111

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। দলটি আবু বক্কর সিদ্দিক নামে এক বাসিন্দার বসতবাড়ির পাশে অবস্থান নিলে মালিকের চিৎকারে এলাকাবাসী জড়ো হন।
গ্রামবাসী তাদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, আটকের পর ক্ষুব্ধ জনতা তাদের ওপর চড়াও হয় এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। দলটি আবু বক্কর সিদ্দিক নামে এক বাসিন্দার বসতবাড়ির পাশে অবস্থান নিলে মালিকের চিৎকারে এলাকাবাসী জড়ো হন।
গ্রামবাসী তাদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, আটকের পর ক্ষুব্ধ জনতা তাদের ওপর চড়াও হয় এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  উত্তরায় গৃহকর্ত্রীর মৃত্যু: গাজীপুর থেকে গ্রেপ্তার গৃহকর্মী, স্বীকারোক্তি