ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার আলোচনা চলছে: প্রতিমন্ত্রী নুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 99

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে শর্ত সাপেক্ষে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (৬ মে) দুপুরে প্রবাসী ভবনে আয়োজিত অভিবাসী সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়ার দেওয়া কঠিন শর্তগুলো পূরণ না হওয়ায় বাজারটি এখনো খোলা সম্ভব হয়নি।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী আটক

নুরুল হক নুর বলেন, মালয়েশিয়া সরকার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য ১০টি কঠোর শর্ত দিয়েছিল। সেই শর্তগুলো অক্ষরে অক্ষরে পালন করতে গেলে বাংলাদেশের মাত্র ছয় থেকে সাতটি রিক্রুটিং এজেন্সি যোগ্যতা অর্জন করে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই শর্তগুলো শিথিল ও সমন্বয়ের চেষ্টা চালানো হচ্ছে। পরে সরকারের পক্ষ থেকে ৪২৩টি যোগ্য এজেন্সির একটি তালিকা মালয়েশিয়ায় পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে অনুমোদিত এজেন্সির সংখ্যা প্রায় দুই হাজার হলেও এর মধ্যে ৪৫০ থেকে ৫০০টির কার্যক্রম চালানোর মতো কোনো যোগ্যতা নেই। বাকিগুলোর মধ্যে অনেক লাইসেন্সধারী প্রতিষ্ঠান বিভিন্ন সময় প্রতারণা বা স্ক্যামের সঙ্গে জড়িয়ে পড়েছে। এসব কারণে স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়া সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে।

উল্লেখ্য, শ্রমবাজার খোলার বিষয়ে এর আগে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা একাধিকবার কুয়ালালামপুর সফর করেছেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে শর্তগুলোর একটি যৌক্তিক সমাধান হলে দ্রুতই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার দুয়ার খুলে যাবে। তবে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার আলোচনা চলছে: প্রতিমন্ত্রী নুর

আপডেট সময় ০৫:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে শর্ত সাপেক্ষে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (৬ মে) দুপুরে প্রবাসী ভবনে আয়োজিত অভিবাসী সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়ার দেওয়া কঠিন শর্তগুলো পূরণ না হওয়ায় বাজারটি এখনো খোলা সম্ভব হয়নি।

আরও পড়ুন  দুবাইয়ে শ্রমিক নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের আশা: প্রেস সচিব