ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের সড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 66

ছবি সংগৃহীত

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাঁদের গচ্ছিত অর্থ ফেরত এবং বিতর্কিত ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন। আজ বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে কয়েক শ গ্রাহক অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকগুলো একীভূত হওয়ার পর থেকে তাঁদের জমাকৃত টাকা উত্তোলন প্রায় বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন  রাজধানীর সড়ক অবরোধ না করতে ডিএমপির আহ্বান

দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অর্থ তুলতে না পেরে অনেকে পরিবার পরিচালনা ও ব্যবসায়িক লেনদেনে চরম সংকটের মুখে পড়েছেন। বিশেষ করে আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির খরচ নিয়ে গভীর অনিশ্চয়তায় দিন কাটছে সাধারণ গ্রাহকদের।

বিক্ষোভ চলাকালে আমানতকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, এবং ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন ও স্লোগান দেন। তাঁদের দাবি, আমানতের বিপরীতে কোনো ধরনের অর্থ কর্তন বা ‘হেয়ার কাট’ সাধারণ মানুষ মেনে নেবে না; বরং পূর্ণ অর্থ অতিদ্রুত গ্রাহকের হাতে ফিরিয়ে দিতে হবে।

বিক্ষোভকারীরা জানান, বাংলাদেশ ব্যাংক যদি অতিসত্বর আমানত সুরক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তাঁরা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন। উল্লেখ্য, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সাম্প্রতিক সংস্কারের অংশ হিসেবে পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করা হয়, যার পর থেকেই আমানত ফেরত পাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৩:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাঁদের গচ্ছিত অর্থ ফেরত এবং বিতর্কিত ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন। আজ বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে কয়েক শ গ্রাহক অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকগুলো একীভূত হওয়ার পর থেকে তাঁদের জমাকৃত টাকা উত্তোলন প্রায় বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন  বকেয়া বেতনের দাবিতে অবরোধে, মহাখালী-তেজগাঁও সড়কে তীব্র যানজট