ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক রেইড ও নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ: ডিএমপি কমিশনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 98

ছবি সংগৃহীত

ঢাকা মহানগরীতে দুদিনে তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া চাঁদাবাজ বা অন্য কোনো অপরাধীদের ছাড়াতে তদবির করলে তাকেও চক্রের সঙ্গে জড়িত হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬

ডিএমপি কমিশনার জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গত দুদিনে ৫৮ জন তালিকাভুক্তসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এ সংক্রান্ত আলামতও জব্দ করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “চাঁদাবাজ যে-ই হোক, তদবির করে কাউকে ছাড় দেওয়া হবে না।”

মো. সরওয়ার বলেন, অন্যান্য সব অপরাধের বিরুদ্ধেও অভিযান অব্যাহত আছে। বহু ছিনতাইকারীকে গ্রেপ্তার ও প্রতিটি ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা হয়েছে। বর্তমানে শীর্ষ সন্ত্রাসীদের কেউ নেই, তবে কেউ কেউ মাঝারি পর্যায়ের ও শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে সমন্বিত বাহিনী কাজ করছে উল্লেখ করে তিনি জানান, চিহ্নিত এলাকাগুলোতে ব্লক রেইড অভিযানের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। ৮টি বিভাগের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট চলমান রয়েছে এবং অনলাইনে বিশেষ নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

অভিযানের কৌশল সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন:
হটস্পট বা অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নতুন পুলিশ ক্যাম্প বসানো হবে এবং সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
অনলাইন প্রতারণায় জড়িতদেরও গ্রেপ্তার করা হচ্ছে।
বাজার এবং জনবহুল স্থানে পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
মোহাম্মদপুরে রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দেন, যেসব পুলিশ সদস্য অভিযানের তথ্য ফাঁস করে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সিটি করপোরেশন থেকে ফুটপাতে সীমানা নির্ধারণ করে দেওয়ায় সেখানে চাঁদাবাজির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ব্লক রেইড ও নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৪:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

ঢাকা মহানগরীতে দুদিনে তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া চাঁদাবাজ বা অন্য কোনো অপরাধীদের ছাড়াতে তদবির করলে তাকেও চক্রের সঙ্গে জড়িত হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি