ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 233

ছবি সংগৃহীত

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে প্রতি বছরের এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো, ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল উদ্দেশ্য হলো সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে জনসচেতনতা তৈরি করা।

আরও পড়ুন  জাতীয় সনদের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু মঙ্গলবার

দিবসটির সূচনা হয় ১৯৯১ সালে। সে বছর আফ্রিকার নামিবিয়ার উইন্ডহোক শহরে এক সম্মেলনে সাংবাদিকরা একত্রিত হয়ে ‘উইন্ডহোক ঘোষণা’ প্রদান করেন, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা, বহুমুখিতা ও নিরপেক্ষতার ওপর জোর দেওয়া হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৩ মে-কে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে ঘোষণা করে।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এ ছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আপডেট সময় ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে প্রতি বছরের এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো, ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল উদ্দেশ্য হলো সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে জনসচেতনতা তৈরি করা।

আরও পড়ুন  জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিজি প্রেসের সঙ্গে ইসির বৈঠক