ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল কোলের শিশু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 80

ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ সময় নিহতের কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

নিহত সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৭টার দিকে সুমন তাঁর শিশু কন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। পথে হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে সাফিয়া তাঁর কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু

বজ্রপাতের ভয়াবহতায় সুমনের মৃত্যু হলেও তাঁর কোল থেকে পড়ে যাওয়া শিশু সাফিয়া সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছে। বাবার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল কোলের শিশু

আপডেট সময় ১২:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ সময় নিহতের কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

নিহত সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৭টার দিকে সুমন তাঁর শিশু কন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। পথে হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে সাফিয়া তাঁর কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বজ্রপাত: বাংলাদেশে এক নতুন বিপদ