ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট; বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা বিএনপি-জামায়াত সংঘর্ষে যুবদল নেতা গুলিবিদ্ধ; আহত অন্তত ৮ দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭৬ টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম; বুকসমান পানিতে স্থবির বন্দরনগরী মাইক্রোবাস দুর্ঘটনায় ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ উজান থেকে নামছে ঢল; ৩ জেলায় বন্যার শঙ্কা গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়নি: ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা; আহত পলক

গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় বসবাসরত শামীম সালিম কাসিম নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪২ মিনিটে ওই নারীকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘আনঅ্যাটেনডেড ডেথ’ (ফাউন্ড ডেড) উল্লেখ করা হয়েছে, যার অর্থ তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আরও পড়ুন  জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারে সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মুখমণ্ডলে অস্বাভাবিক কালচে-বেগুনি দাগ এবং ফোলা ভাব রয়েছে। এছাড়া চোখের চারপাশে রক্তজমাটের চিহ্ন লক্ষ্য করা গেছে। প্রাথমিক এই আলামতগুলো স্বাভাবিক মৃত্যু কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে।

ডিএমপির গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেসুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, “মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি হত্যা না কি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা পরিষ্কার হবে।”

পুলিশ আরও জানিয়েছে, নিহত নারী গুলশান এলাকার একটি বাসায় বসবাস করতেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এবং কোনো ধরণের অপরাধমূলক সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিতে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০২:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাজধানীর গুলশান এলাকায় বসবাসরত শামীম সালিম কাসিম নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪২ মিনিটে ওই নারীকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘আনঅ্যাটেনডেড ডেথ’ (ফাউন্ড ডেড) উল্লেখ করা হয়েছে, যার অর্থ তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আরও পড়ুন  খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা