ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

প্রথম দফার ১৫২ আসনের ১১০টিতে জয়ের দাবি শাহের, মমতা বলছেন ১৩৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 144

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ৯২ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর জয় নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক তরজা। প্রথম দফার ১৫২টি আসনের বিপরীতে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এবং রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস—উভয় পক্ষই নিজেদের নিরঙ্কুশ আধিপত্যের দাবি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে ১১০টির বেশি আসনে জয়ের দাবি তুলেছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ দিয়ে জানিয়েছেন, তাঁর দল ১৩৫টি আসনে জয়ী হবে।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, “আলিপুরদুয়ার থেকে মুর্শিদাবাদ—সবখানে বিজেপি ‘গোল্লা’ পাবে। রেজাল্ট বেরোলে মিলিয়ে নেবেন।” তিনি আরও দাবি করেন, প্রথম দফার ভোটেই তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গেছে।

বঙ্গ সফরে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুক্রবার সকালে গঙ্গাবিহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার বিষয়টি নিয়েও খোঁচা দিয়েছেন মমতা। তিনি বলেন, “বাংলার গঙ্গা পরিষ্কার বলেই আপনি হাওয়া খেয়েছেন। দিল্লির যমুনা সামলাতে পারেন না, যমুনা তো পুরো দূষিত! সেখানে গিয়ে ডুব দিয়ে আসুন।” প্রধানমন্ত্রীর এই নৌকাবিহারকে তিনি ‘ভোটের রাজনীতি’ ও ‘ফটোশপিং’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন  ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রাজনীতি স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ, নিষিদ্ধের দাবি

অন্যদিকে, প্রথম দফার ভোট শেষে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে অমিত শাহ সাংবাদিকদের জানান, “মানুষ এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে ভোট দিয়েছে। বিশেষ করে নারীদের নির্বিঘ্ন উপস্থিতি প্রমাণ করে যে পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে। ১৫২টি আসনের মধ্যে বিজেপি কমপক্ষে ১১০টিতে জয়ী হতে যাচ্ছে।”

দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারণায় পানিহাটির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজির বিখ্যাত উক্তি স্মরণ করে বলেন, “আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন, আমি আপনাদের তৃণমূলের ‘মহা জঙ্গলরাজ’ থেকে মুক্তি দেব।” তিনি আরও মন্তব্য করেন যে, প্রদীপ নেভার আগে যেমন জ্বলে ওঠে, তৃণমূলের বর্তমান অবস্থাও ঠিক তেমনই হয়েছে।

প্রথম দফার এই বিপুল ভোটদান আসলে কার পক্ষে যাবে—তা নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে উভয় শিবিরের এই আক্রমণাত্মক অবস্থান নির্বাচনের পরবর্তী ধাপগুলোকে আরও উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

প্রথম দফার ১৫২ আসনের ১১০টিতে জয়ের দাবি শাহের, মমতা বলছেন ১৩৫

আপডেট সময় ০৫:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬