ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

আজ সকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টার গ্যাস বিপর্যয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 97

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বড় একটি অংশে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই সাময়িক বিরতি চলবে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঞ্চালন পাইপলাইনের জরুরি কাজের প্রয়োজনে নির্দিষ্ট কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তিতাসের তালিকা অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা গ্যাসহীন থাকবে। এছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ এবং হাজী মার্কেট এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন  এলপি গ্যাস নিয়ে সুখবর

গ্যাস বিপর্যয় থাকবে শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা এবং সাভার ক্যান্টনমেন্টের আশপাশের এলাকায়।পাইপলাইনের কাজের পরিধি অনুযায়ী ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ এবং এর আশপাশের এলাকায় বিদ্যমান বাণিজ্যিক ও আবাসিক সকল গ্রাহক এই গ্যাস সংকটের আওতায় থাকবেন।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সাভার ও আশুলিয়ার বিপুল সংখ্যক শিল্পকারখানা ও আবাসিক গ্রাহক এই শাটডাউনের কারণে আজ ভোগান্তির মুখে পড়বেন।

নিউজটি শেয়ার করুন

আজ সকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টার গ্যাস বিপর্যয়

আপডেট সময় ১০:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বড় একটি অংশে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই সাময়িক বিরতি চলবে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঞ্চালন পাইপলাইনের জরুরি কাজের প্রয়োজনে নির্দিষ্ট কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তিতাসের তালিকা অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা গ্যাসহীন থাকবে। এছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ এবং হাজী মার্কেট এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন  ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৫ জন দগ্ধ