ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে বাধা নেই, তবে থাকছে মার্কিন শর্ত আজ সকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টার গ্যাস বিপর্যয় কুমিল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে এপ্রিলের প্রথম ২২ দিনেই দেশে এলো ২৪১ কোটি ডলার আওয়ামী আমলের সব সারের ডিলারের নিয়োগ বাতিল সেচ নির্বিঘ্ন করতে ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের ঘোষণা আবাসিক হোটেলে নারী শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: ৭ দিন ধরে হদিস নেই লিমন ও বৃষ্টির হিজড়াদের উৎপাতে নিয়ন্ত্রণ হারাল বাস,২ যাত্রী নিহত ভারত ও চীনারা শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ডোনাল্ড ট্রাম্প

আজ সকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টার গ্যাস বিপর্যয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বড় একটি অংশে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই সাময়িক বিরতি চলবে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঞ্চালন পাইপলাইনের জরুরি কাজের প্রয়োজনে নির্দিষ্ট কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তিতাসের তালিকা অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা গ্যাসহীন থাকবে। এছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ এবং হাজী মার্কেট এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন  লিচুর রাজ্যে বিপর্যয়: ঈশ্বরদীর বাগানগুলোতে মুকুল সংকট, চাষিরা উদ্বিগ্ন

গ্যাস বিপর্যয় থাকবে শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা এবং সাভার ক্যান্টনমেন্টের আশপাশের এলাকায়।পাইপলাইনের কাজের পরিধি অনুযায়ী ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ এবং এর আশপাশের এলাকায় বিদ্যমান বাণিজ্যিক ও আবাসিক সকল গ্রাহক এই গ্যাস সংকটের আওতায় থাকবেন।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সাভার ও আশুলিয়ার বিপুল সংখ্যক শিল্পকারখানা ও আবাসিক গ্রাহক এই শাটডাউনের কারণে আজ ভোগান্তির মুখে পড়বেন।

নিউজটি শেয়ার করুন

আজ সকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টার গ্যাস বিপর্যয়

আপডেট সময় ১০:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বড় একটি অংশে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই সাময়িক বিরতি চলবে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঞ্চালন পাইপলাইনের জরুরি কাজের প্রয়োজনে নির্দিষ্ট কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তিতাসের তালিকা অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা গ্যাসহীন থাকবে। এছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ এবং হাজী মার্কেট এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন  "ফারাক্কার ফাঁদে বাংলাদেশ: বাঁধের পঞ্চাশ বছরের বেদনা ও বিপর্যয়।"