ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসতে যাচ্ছে ৪৮ দলের ফুটবলের মহাযজ্ঞ। এই গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে বাকি আর মাত্র ৫০ দিন।

বিশ্বকাপের এই বিশেষ ক্ষণগণনায় ফিফা প্রতিদিন তুলে ধরছে ইতিহাস ও পরিসংখ্যানের নানা রোমাঞ্চকর অধ্যায়। সেই ধারায় আজ ফিরে দেখা হয়েছে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে রোমানিয়ার সেই অবিশ্বাস্য দ্রুতগতির সূচনার কথা।

১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে পেরুর মুখোমুখি হয়েছিল রোমানিয়া। ম্যাচের বাঁশি বাজার পর দর্শকরা ঠিকমতো আসন গ্রহণ করার আগেই উল্লাসে মেতে ওঠে রোমানিয়া শিবির। মাত্র ৫০ সেকেন্ডের মাথায় পেরুর জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন অ্যাডালবার্ট ডেসু। বিশ্বকাপ অভিষেকে কোনো দলের করা এটিই এখন পর্যন্ত দ্রুততম গোল হিসেবে ইতিহাসে রেকর্ডভুক্ত হয়ে আছে।

আরও পড়ুন  বিশ্বকাপেই বদলে যাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির চিত্র, অর্থনীতিতে যোগ হবে ৪১ বিলিয়ন ডলার

রোমানিয়ার পর এই তালিকায় নাম রয়েছে তুরস্ক (১৯৫৪ সালে ২ মিনিট), পর্তুগাল (১৯৬৬ সালে ২ মিনিট) এবং চিলির (১৯৩০ সালে ৩ মিনিট)। তবে অভিষেক ম্যাচেই ডেসুর সেই রেকর্ড আজও অনন্য।

রোমানিয়ার সেই বিশ্বকাপ যাত্রার নেপথ্যে ছিল এক নাটকীয় কাহিনী। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ৩৫ দিন আগে দেশটির সিংহাসনে আরোহণ করেছিলেন রাজা দ্বিতীয় ক্যারল। ফুটবল অনুরাগী এই রাজার প্রধান লক্ষ্যই ছিল রোমানিয়াকে বিশ্বকাপে পাঠানো। রাজার ব্যক্তিগত উদ্যোগে এবং খেলোয়াড়দের ১৬ দিনের দীর্ঘ জাহাজ ভ্রমণ শেষে তারা মন্ট ভিডিওতে পৌঁছায়। সেই যাত্রার সার্থকতা ফুটে ওঠে মাঠের খেলায় পেরুর বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে। অ্যাডালবার্ট ডেসুর সেই গোলটি আজ ৯৬ বছর পরও বিশ্বকাপ ইতিহাসের যৌথভাবে নবম দ্রুততম গোল হিসেবে টিকে আছে।

আসন্ন ২০২৬ বিশ্বকাপেও এমন কোনো দ্রুততম গোল বা নতুন রেকর্ডের সাক্ষী হতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন

আপডেট সময় ১১:২৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসতে যাচ্ছে ৪৮ দলের ফুটবলের মহাযজ্ঞ। এই গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে বাকি আর মাত্র ৫০ দিন।

বিশ্বকাপের এই বিশেষ ক্ষণগণনায় ফিফা প্রতিদিন তুলে ধরছে ইতিহাস ও পরিসংখ্যানের নানা রোমাঞ্চকর অধ্যায়। সেই ধারায় আজ ফিরে দেখা হয়েছে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে রোমানিয়ার সেই অবিশ্বাস্য দ্রুতগতির সূচনার কথা।

১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে পেরুর মুখোমুখি হয়েছিল রোমানিয়া। ম্যাচের বাঁশি বাজার পর দর্শকরা ঠিকমতো আসন গ্রহণ করার আগেই উল্লাসে মেতে ওঠে রোমানিয়া শিবির। মাত্র ৫০ সেকেন্ডের মাথায় পেরুর জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন অ্যাডালবার্ট ডেসু। বিশ্বকাপ অভিষেকে কোনো দলের করা এটিই এখন পর্যন্ত দ্রুততম গোল হিসেবে ইতিহাসে রেকর্ডভুক্ত হয়ে আছে।

আরও পড়ুন  বিশ্বকাপ হতাশা কাটাতে নতুন উদ্যোগ বিসিবির, শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ