ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

ক্লাব বিশ্বকাপে গোলশূন্য রোমাঞ্চে আটকে গেল মেসির ইন্টার মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 571

ছবি সংগৃহীত

ফুটবল দুনিয়ায় প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে পর্দা উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপের। জমকালো এই আসরের উদ্বোধন হয়েছে যুক্তরাষ্ট্রে, আর আলো ছড়ানো সেই মঞ্চে নজর কাড়লেন লিওনেল মেসি। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মেসির দল ইন্টার মায়ামি মুখোমুখি হয় মিশরের সেরা ক্লাব আল-আহলির।

উদ্বোধনী পর্ব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচটি। শুরু থেকেই দুই দলই খেলতে নামে আক্রমণাত্মক কৌশলে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে আল-আহলি। তবে মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি দারুণ সেভ দিয়ে দলকে রক্ষা করেন। এরপর ৩২ মিনিটে আরও একটি বড় সুযোগ তৈরি করে আল-আহলি। এবারও উস্তারি দেখান অসাধারণ দক্ষতা।

আরও পড়ুন  আইসিসির ভোটাভুটিতে মাত্র দুই ভোট পেল বাংলাদেশ

প্রথমার্ধের শেষভাগে মায়ামির বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় আল-আহলি। শট নেন মাহমুদ ট্রেজেগুয়েট, কিন্তু আবারও উস্তারির গ্লাভসে আটকে যায় বল। দুর্দান্ত সব সেভের জন্য ম্যাচসেরার পুরস্কার উঠেছে এই আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে।

অন্যদিকে গোলবারের আরেক প্রান্তে আল-আহলির গোলরক্ষক মোহামেদ আল এলশেনাওয়ি ছিলেন সমান নৈপুণ্যে। মেসির নেতৃত্বে একের পর এক আক্রমণ গড়েও লক্ষ্যভেদ করতে পারেনি ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেললেও বারবার হতাশ হতে হয়েছে দুই দলের ফরোয়ার্ডদের। বিশেষ করে ৬৪ মিনিটে মেসির নেওয়া ফ্রি-কিক জাল ছুঁতে পারল না অল্পের জন্য।

শেষদিকে কর্নার থেকে উড়ে আসা একটি বল ফাফা ফিকোল্ট হেডে গোল করার কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু আল এলশেনাওয়ি আবারও অবিশ্বাস্য সেভে দলকে বাঁচান। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়।

উল্লেখ্য, এর আগে বার্সেলোনার হয়ে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন ৩২ দলের বিশাল আয়োজন, নতুন দল, নতুন চ্যালেঞ্জ। ইন্টার মায়ামির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন উজ্জ্বল না হলেও, মেসির লক্ষ্য এবার নিজের সেরাটা তুলে ধরা। তবে শিরোপার স্বপ্ন কতদূর যাবে, তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

ক্লাব বিশ্বকাপে গোলশূন্য রোমাঞ্চে আটকে গেল মেসির ইন্টার মায়ামি

আপডেট সময় ১১:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ফুটবল দুনিয়ায় প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে পর্দা উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপের। জমকালো এই আসরের উদ্বোধন হয়েছে যুক্তরাষ্ট্রে, আর আলো ছড়ানো সেই মঞ্চে নজর কাড়লেন লিওনেল মেসি। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মেসির দল ইন্টার মায়ামি মুখোমুখি হয় মিশরের সেরা ক্লাব আল-আহলির।

উদ্বোধনী পর্ব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচটি। শুরু থেকেই দুই দলই খেলতে নামে আক্রমণাত্মক কৌশলে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে আল-আহলি। তবে মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি দারুণ সেভ দিয়ে দলকে রক্ষা করেন। এরপর ৩২ মিনিটে আরও একটি বড় সুযোগ তৈরি করে আল-আহলি। এবারও উস্তারি দেখান অসাধারণ দক্ষতা।

আরও পড়ুন  মেসির পেনাল্টি মিসের দিনে বড় হার মায়ামির