ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 82

ছবি সংগৃহীত

ভোলার সদর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসী আল আমিনের স্ত্রী নাছিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা এবং তার সাত বছরের শিশু সন্তানকে জখম করার ঘটনায় প্রধান আসামি মো. জিহাদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জিহাদ সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে জিহাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন  নিজ বাসা থেকে মার্কিন তারকা দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দিবাগত মধ্যরাতে শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। স্বামী মধ্যপ্রাচ্যে থাকায় সাত বছরের ছেলে আবিরকে নিয়ে নির্মাণাধীন বাড়িতে থাকতেন নাছিমা বেগম। ঘটনার রাতে মা-ছেলে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন জিহাদ ঘরে ঢুকে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয় এবং শিশু আবির গুরুতর আহত হয়। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। বর্তমানে শিশু আবির ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, “তথ্য-প্রযুক্তির সহায়তা ও পুলিশের একাধিক টিমের তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় নিহত নাছিমার চাচা মো. নাজিম উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
প্রাথমিকভাবে চুরির বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড নাকি অন্য কোনো পূর্ব শত্রুতা ছিল— তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এই ঘটনার পর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ভোলার সদর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসী আল আমিনের স্ত্রী নাছিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা এবং তার সাত বছরের শিশু সন্তানকে জখম করার ঘটনায় প্রধান আসামি মো. জিহাদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জিহাদ সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে জিহাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন  মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার