ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 225

ছবি সংগৃহীত

বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবন ও রাজনৈতিক পথচলা নিয়ে একটি বিস্তারিত তথ্যবিবরণী প্রকাশ করেছে সরকারের তথ্য অধিদপ্তর (PID)। এতে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে তুখোড় ছাত্রনেতা এবং বর্তমানের প্রভাবশালী রাষ্ট্রীয় নীতিনির্ধারক হিসেবে তার বহুমুখী কর্মজীবনের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) এই প্রোফাইলটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়ার (বর্তমান পেকুয়া) এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সালাহউদ্দিন আহমদ ছাত্রজীবন থেকেই একজন প্রখর বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত অগ্রণী।

আরও পড়ুন  আজ ঢাকা সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি

সালাহউদ্দিন আহমদের কর্মজীবন শুরু হয়েছিল আইন পেশা ও প্রশাসনের মাধ্যমে। তিনি সপ্তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১-৯৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবেও তিনি প্রশাসনিক দক্ষতার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য ২০১৩-২০১৫ সালে দলের মুখপাত্র হিসেবে কঠিন সময়ে আন্দোলন পরিচালনা করেন। ২০১৫ সালের ১০ মার্চ তিনি রহস্যজনকভাবে ‘গুম’ হওয়ার শিকার হন এবং পরবর্তী সাড়ে নয় বছর মেঘালয়সহ প্রবাসে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের পর এক পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দেশে প্রত্যাবর্তন করেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন।

ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ নিজেও একজন সাবেক সংসদ সদস্য। বই পড়া এবং বাগান করা তার প্রিয় শখ। বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গণতান্ত্রিক সংস্কারের একজন অন্যতম পুরোধা হিসেবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০২:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবন ও রাজনৈতিক পথচলা নিয়ে একটি বিস্তারিত তথ্যবিবরণী প্রকাশ করেছে সরকারের তথ্য অধিদপ্তর (PID)। এতে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে তুখোড় ছাত্রনেতা এবং বর্তমানের প্রভাবশালী রাষ্ট্রীয় নীতিনির্ধারক হিসেবে তার বহুমুখী কর্মজীবনের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) এই প্রোফাইলটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়ার (বর্তমান পেকুয়া) এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সালাহউদ্দিন আহমদ ছাত্রজীবন থেকেই একজন প্রখর বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত অগ্রণী।

আরও পড়ুন  শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী