ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 54

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান কিছু শিক্ষার্থীর আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া সবার মধ্যে প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নেই বলেও সরকারের কাছে তথ্য রয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারবিরোধী কিছু মহল নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন।

আরও পড়ুন  মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি বা ব্যর্থ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তার মতে, এ নিয়ে আর কিছু বলার নেই।

আন্দোলনকে সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে সরকার খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখছে না। তার ভাষ্য, ঢাকাসহ দুই-একটি জেলার কয়েকটি স্থানে সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে সক্রিয় দেখা গেছে। তবে গণমাধ্যমে আলোচনায় আসায় বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতির সৃষ্টি হয়েছিল। সেই প্রবণতার কিছুটা ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার মান পুনরুদ্ধার করে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, অতীতে অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করছে।

সম্প্রতি আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ‘ডিসইনফরমেশন’। তার দাবি, প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে এবং কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।”

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান কিছু শিক্ষার্থীর আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া সবার মধ্যে প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নেই বলেও সরকারের কাছে তথ্য রয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারবিরোধী কিছু মহল নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন।

আরও পড়ুন  আজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা