ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন সংশোধিত প্রস্তাব পাঠালো ইরান গ্রীস — একটি সভ্যতার সূতিকাগার জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান বাংলাদেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রুহুল কবির রিজভী ঝিনাইদহে পুলিশের পোশাক ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেপ্তার উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান

উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে পরিচালিত অভিযানে ২৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকসহ আরও কয়েকটি দেশের মানুষ রয়েছেন।

আজ শুক্রবার (১ মে) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে।

উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সোমবার ও মঙ্গলবার রাজধানী কাম্পালার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৬৯ জন পুরুষ ও ৬২ জন নারীকে আটক করা হয়। তাদের কারও কাছেই বসবাসের কোনো বৈধ নথি, পাসপোর্ট বা অনুমতিপত্র পাওয়া যায়নি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়াও আটককৃতদের মধ্যে ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নাগরিকরা রয়েছেন।

আরও পড়ুন  দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ পুশ-ইনের শিকার ২০ জন আটক

উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইমন পিটার মুন্ডেয়ি জানিয়েছেন, আটকদের মূলত তিনটি ভাগে ভাগ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে:
১. মানবপাচারের শিকার ব্যক্তি।
২. অভিযুক্ত অপরাধী।
৩. ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা ব্যক্তি।

মুখপাত্র আরও জানান, পাচারের শিকার হওয়া ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের টিকিট কিনে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করা হবে। তবে যাদের পাচারের মূল হোতা বা অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক

আপডেট সময় ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে পরিচালিত অভিযানে ২৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকসহ আরও কয়েকটি দেশের মানুষ রয়েছেন।

আজ শুক্রবার (১ মে) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে।

উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সোমবার ও মঙ্গলবার রাজধানী কাম্পালার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৬৯ জন পুরুষ ও ৬২ জন নারীকে আটক করা হয়। তাদের কারও কাছেই বসবাসের কোনো বৈধ নথি, পাসপোর্ট বা অনুমতিপত্র পাওয়া যায়নি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়াও আটককৃতদের মধ্যে ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নাগরিকরা রয়েছেন।

আরও পড়ুন  কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক