ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ডলি বেগমের শপথ ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরাত লালমনিরহাট সীমান্তে বিষধর সাপ ও কুমির আতঙ্ক, স্থানীয়দের মাঝে ভয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ; ইরানের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা ৮০ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীকে নিজ বাসস্থানে স্থানান্তরের ঘোষণা জান্তা সরকারের চুয়াডাঙ্গায় খরগোশ শিকারের অপরাধে চারজনের কারাদণ্ড জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 6

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সন্ধ্যা ৬টার পর সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এসব জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত পৌনে ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এছাড়া দেশের সব বিপণিবিতান ও বাজার সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গড়তে হলে ক্ষমতার মোহ ছাড়তে হবে তরুণদের: পরিবেশ উপদেষ্টা

সংকট মোকাবিলায় আগামী তিন মাসের জন্য সরকারি ব্যয়ে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। এখন থেকে নতুন কোনো গাড়ি, জলযান, আকাশযান বা কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ ও সফর সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া সভা-সেমিনারে আপ্যায়ন খরচ ৫০ শতাংশ এবং অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি দফতরগুলোতে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বরাদ্দ থেকেও ব্যয় আরও ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোববার থেকে আলাদা নির্দেশনা জারি করবে বলে জানান সচিব। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি পর্যালোচনার পর এই সাশ্রয়ী পদক্ষেপগুলো গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা

আপডেট সময় ১২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সন্ধ্যা ৬টার পর সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এসব জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত পৌনে ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এছাড়া দেশের সব বিপণিবিতান ও বাজার সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

আরও পড়ুন  শপআপের নতুন দিগন্ত: মধ্যপ্রাচ্যে বিস্তার, পেল হাজার কোটি টাকার বিনিয়োগ