ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 149

ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে ববিতা খাতুন (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমলাগাছী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনারস্থল থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গও উদ্ধার করা হয়েছে।

নিহত ববিতা খাতুন উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর বিছানার ওপর থেকে ববিতার গলাকাটা মরদেহ উদ্ধার করে। একই স্থানে বিচ্ছিন্ন অবস্থায় পুরুষাঙ্গটি পড়ে থাকতে দেখা যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন  তদন্তে সাফল্য, নিখোঁজ রিফাতকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো উত্তরখান থানা পুলিশ

নিউজটি শেয়ার করুন

পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে ববিতা খাতুন (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমলাগাছী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনারস্থল থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গও উদ্ধার করা হয়েছে।

নিহত ববিতা খাতুন উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর বিছানার ওপর থেকে ববিতার গলাকাটা মরদেহ উদ্ধার করে। একই স্থানে বিচ্ছিন্ন অবস্থায় পুরুষাঙ্গটি পড়ে থাকতে দেখা যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন  সেনবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ