তেহরান থেকে কওমে খামেনির মরদেহ, শোকযাত্রায় লাখো মানুষ
- আপডেট সময় ১১:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 9
ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। চতুর্থ দিনের শোকমিছিলেও বিপুল জনসমাগম দেখা গেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে। মঙ্গলবার, ৭ জুলাই কওমে তার মরদেহ নিয়ে আরও একটি শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কওমে পৌঁছানোর দৃশ্য দেখানো হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, শোকমিছিলে লাখো-লাখো মানুষ অংশ নিয়েছেন। বিভিন্ন পর্যবেক্ষকের মতে, ১৯৮৯ সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও শোকযাত্রার পর এটিই দেশটির অন্যতম বৃহৎ জনসমাগম।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্রাকে খামেনির মরদেহের পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের আরও চার সদস্যের মরদেহ বহন করা হয়। শোকযাত্রাটি ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়।
কালো পোশাক পরিহিত শোকাহত মানুষ কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, নিহতদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সী এক নাতনির মরদেহও ছিল।






















