ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সিদ্ধান্ত: ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 145

ছবি সংগৃহীত

দেশে জ্বালানির চাহিদা স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন  পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

সভা সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, বিশেষ করে ইরান-কে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সঙ্গে সংঘাতের প্রভাব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আগাম ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী—

এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে

সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপের কাছ থেকে ২ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০ মানের) ডিজেল আমদানি করা হবে

সব মিলিয়ে ৩ লাখ মেট্রিক টন ডিজেল সরাসরি আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে।

সরকারের সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং হঠাৎ করে সংকট তৈরি হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সিদ্ধান্ত: ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

আপডেট সময় ১১:২৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

দেশে জ্বালানির চাহিদা স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন  জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা