ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 141

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ফুটবলারদের এক প্রীতি ম্যাচ উপভোগ করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বাফুফে আয়োজিত বিশেষ এই আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে তার কন্যা জাইমা রহমানকেও দেখা গেছে।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী স্টেডিয়ামের মূল মাঠে প্রবেশ করেন। এরপর তিনি সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত ‘লাল’ ও ‘সবুজ’ দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। বিশেষ করে দেশের কৃতি ফুটবলার কায়সার হামিদ এবং সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে তাকে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। খেলোয়াড় ও ম্যাচ রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। এ সময় পূর্ব গ্যালারিতে উপস্থিত সাধারণ দর্শকরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রী যখন মাঠ পরিদর্শন করছিলেন, তখন তার কন্যা জাইমা রহমান ডাগআউটে অবস্থান করছিলেন। মাঠ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মূল মঞ্চে আসীন হলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। খেলা শুরুর প্রাক্কালে সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে প্রধানমন্ত্রী উভয় দলের খেলোয়াড়দের সাথে বিশেষ ফটোসেশনে অংশ নেন।

আরও পড়ুন  ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ফটোসেশন ও আনুষ্ঠানিকতা শেষে প্রীতি ম্যাচটি শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ দর্শকদের সাথে ডাগআউটে বসে গভীর মনোযোগের সাথে সাবেক তারকাদের এই ফুটবল লড়াই উপভোগ করেন। জাতীয় দিবসের এই আয়োজনে সাবেক ফুটবলারদের উপস্থিতি গ্যালারিতে এক বাড়তি আমেজ তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৬:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ফুটবলারদের এক প্রীতি ম্যাচ উপভোগ করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বাফুফে আয়োজিত বিশেষ এই আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে তার কন্যা জাইমা রহমানকেও দেখা গেছে।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী স্টেডিয়ামের মূল মাঠে প্রবেশ করেন। এরপর তিনি সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত ‘লাল’ ও ‘সবুজ’ দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। বিশেষ করে দেশের কৃতি ফুটবলার কায়সার হামিদ এবং সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে তাকে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। খেলোয়াড় ও ম্যাচ রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। এ সময় পূর্ব গ্যালারিতে উপস্থিত সাধারণ দর্শকরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রী যখন মাঠ পরিদর্শন করছিলেন, তখন তার কন্যা জাইমা রহমান ডাগআউটে অবস্থান করছিলেন। মাঠ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মূল মঞ্চে আসীন হলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। খেলা শুরুর প্রাক্কালে সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে প্রধানমন্ত্রী উভয় দলের খেলোয়াড়দের সাথে বিশেষ ফটোসেশনে অংশ নেন।

আরও পড়ুন  তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদ মন্ত্রী