ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদ মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 146

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন।

শনিবার দুপুরে রামগতির আলেকজান্ডার এলাকায় পরিদর্শন শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান দেশপ্রেমিক সরকার জনগণের দীর্ঘদিনের দাবি ও জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মজুচৌধুরীরহাট থেকে রামগতি পর্যন্ত ৬২ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় বাঁধের মান নিশ্চিত করতে এবং প্রকল্পের কাজগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে পানিসম্পদ মন্ত্রণালয় নিবিড়ভাবে তদারকি করবে।

আরও পড়ুন  বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া

পরিদর্শনকালে মন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন যে, অতীতে কোটি কোটি টাকার প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে, যার তদন্ত বর্তমানে প্রক্রিয়াধীন। তিনি আশ্বস্ত করেন যে, অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান কাজগুলো সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে দ্রুত শেষ করার ব্যবস্থা করা হবে। উপকূলীয় মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ করা গেলে মানুষের ঘরবাড়ি, জমি ও উৎপাদিত ফসল রক্ষা পাবে। এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং সংসদ সদস্য শাহাদ হোসেন সেলিম মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৩:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন।

শনিবার দুপুরে রামগতির আলেকজান্ডার এলাকায় পরিদর্শন শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান দেশপ্রেমিক সরকার জনগণের দীর্ঘদিনের দাবি ও জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মজুচৌধুরীরহাট থেকে রামগতি পর্যন্ত ৬২ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় বাঁধের মান নিশ্চিত করতে এবং প্রকল্পের কাজগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে পানিসম্পদ মন্ত্রণালয় নিবিড়ভাবে তদারকি করবে।

আরও পড়ুন  ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু