ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 138

ছবি:সংগৃহীত

দেশের অর্থনীতির সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে শিগগিরই তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  মির্জা ফখরুল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

মন্ত্রী আরও বলেন, পরিস্থিতি সহজ নয়, তাই বাস্তবতা মেনে নিয়ে এগোতে হবে। তবে এই সংকটকে অজুহাত করে কোথাও বিশৃঙ্খলা বা পাম্পে ভাঙচুরের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে সরকার।

ধর্মীয় বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। সৎভাবে জীবনযাপন ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্প কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এতে জলাবদ্ধতা কমবে এবং উৎপাদন বাড়বে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।

কৃষি খাতের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে গম ও আলুর ক্ষতি হয়েছে। কৃষকদের সহায়তায় সরকার কাজ করছে এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বহু পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি সারাদেশে প্রায় ২০ হাজার খাল পুনঃখননের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের

আপডেট সময় ০৩:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

দেশের অর্থনীতির সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে শিগগিরই তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  টাকা ছাড়াও যা লাগবে তেল কিনতে: অপচয় ও মজুত ঠেকাতে বিপিসির নতুন নির্দেশনা