ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ইরানি কূটনীতিকদের দেশ ছাড়তে সময় বেঁধে দিল কাতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 124

ছবি সংগৃহীত

ইরানের দূতাবাসের কর্মীদের দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছে কাতার। দেশটি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তাদের দেশ থেকে চলে যেতে বলা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  কাতারে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর, বিশেষ ক্ষমা ঘোষণা

সূত্র জানিয়েছে, কাতার সরকার দোহায় অবস্থিত ইরানের দূতাবাসের কর্মীদের এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সাময়িকভাবে কাতারে থাকার পরিকল্পনা করেছিলেন। তবে কাতার সরকারের নির্দেশনার পর দেশটির বিভিন্ন হোটেল তাদের থাকতে দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা কখনোই আত্মসমর্পণ করবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়া ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর দিকে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের ওপর হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, আজই ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইরানি কূটনীতিকদের দেশ ছাড়তে সময় বেঁধে দিল কাতার

আপডেট সময় ১০:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

ইরানের দূতাবাসের কর্মীদের দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছে কাতার। দেশটি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তাদের দেশ থেকে চলে যেতে বলা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  কাতার সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান