ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ

আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 200

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তিনি বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও প্রদান করেন।

বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাহিনীর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে বাহিনীর সদস্যরা যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা প্রশংসনীয়।

আরও পড়ুন  ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, জাতীয় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপির মহাপরিচালক বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রেস সচিব রুমন আরও জানান, আনসার ও ভিডিপির চলমান উন্নয়ন কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। সরকার এ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাবে বলেও তিনি উল্লেখ।

নিউজটি শেয়ার করুন

আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তিনি বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও প্রদান করেন।

বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাহিনীর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে বাহিনীর সদস্যরা যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা প্রশংসনীয়।

আরও পড়ুন  ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী